মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

সংগঠনের নাম ভাঙিয়ে পার পাওয়ার সুযোগ নেই : ছাত্রলীগ সভাপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় জখম সাংবাদিক সাব্বির আহমেদের প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। তাৎক্ষণিকভাবে ব্যবস্থা অবলম্বন করি। শুদ্ধ অভিযান পরিচালনা করি। তাই বলবো সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ধরনের বিচ্যুতি ঘটিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্যাম্পাস সাংবাদিকতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিক যেন নির্বিঘ্নে গণমাধ্যমের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে সেই ব্যাপারে আমরা শতভাগ দায়বদ্ধ থাকব। ক্যাম্পাস ডেমোক্রেসি এবং ক্যাম্পাস জার্নালিজম মুক্ত স্বাধীনভাবে নিঃসংকোচিতভাবে করতে পারে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সেই ভূমিকা আগামীতেও অক্ষুণ্ন রাখার চেষ্টা করবে।

তিতুমীর কলেজসহ মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগের সব কমিটির বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, আমরা ধারাবাহিকভাবে সব মেয়াদোত্তীর্ণ যে সকল কমিটি রয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে সম্মেলন করছি। কর্মীসভা করছি। তিতুমীর কলেজে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করা হবে। একইসঙ্গে সম্মেলনের তারিখ দ্রুতই ঘোষণা করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit