স্পোর্টস ডেস্ক: শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে চেন্নাইয়ের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজ।
ম্যাচ শেষে বেঙ্গালুরুর ব্যাটার দিনেশ কার্তিক বলেন, ‘মুস্তাফিজ দুর্দান্ত বল করেন। তিনি তার দক্ষতা পুরো ম্যাচের তিন স্পেলেই দেখিয়েছেন।
সাধারণত ১৩৮ থেকে ১৩৯ কিলোমিটার গতিতে বল আসে, এরপরে তিনি হঠাৎ করে একটি স্লোয়ার ডেলিভারি দেন। সেটি খুবই বিভ্রান্তিকর। আবার ১২০ থেকে ১২৫ কিলোমিটার গতিতে কাটার করেন। এতে তার বিপক্ষে ব্যাটিং করাটা ভীষণ কঠিন ও বিপদের কাজ। তবে এগুলোই তার বিশেষত্ব।’
কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৫২