বুধবার, ০৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সোমালি ৩৫ জলদস্যুকে বিচারের জন্য ভারতে আনা হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌ কমান্ডোদের হাতে গ্রেপ্তার ৩৫ সোমালি জলদস্যুকে শনিবার (২৩ মার্চ) মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে। নৌ কমান্ডোরা এসব জলদস্যুর ছিনতাই করা একটি বড় জাহাজ এবং সেখান থেকে বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছে। খবর এএফপির।

মাল্টিজ পতাকাধারী এমভি রুয়েন গত ডিসেম্বরে ছিনতাই হয়। ২০১৭ সালের পর এই প্রথমবারের মতো সোমালি জলদস্যু কোনো পণ্যবাহী জাহাজ সফলভাবে ছিনতাই করে। ভারতের কমান্ডোরা সোমালিয়া উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল (৪৮০ কিলোমিটার) দূরে ১৭ মার্চ জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ডেস্টয়ারার আইএনএস কলকাতা জাহাজ ছিনতাইয়ে অভিযুক্ত ৩৫ জনকে বহন করে শনিবার ভোরে মুম্বাই পৌঁছেছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে ‘আন্তর্জাতিক নীতিমালা ও প্রতিশ্রুতি মেনে চলা হয়েছে। তাদের প্রত্যেককে হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। তাদেরকে একটি পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। শনিবার সন্ধ্যায় এসব জলদস্যুকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের আইন অনুযায়ী, তারা দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করাদণ্ড হতে পারে।

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit