মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

পরী-বুবলীর বাকযুদ্ধে এবার খোঁচা দিলেন অপু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : ছেলের বিশেষ দিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন বুবলী। সেই ভিডিওই যেন কাল হলো বুবলীর জন্য। পাঁচ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে মাতৃত্ব ও ছেলেকে নিয়ে সংগ্রামের কথা তুলে ধরেন বুবলী। বলেন, করোনা মহামরিতে যুক্তরাষ্ট্রে একাকী ছেলের সঙ্গে কীভাবে দিন পার করেছেন নায়িকা।

বুবলীর পোস্টের পরেই ঢালিউডের আরেক নায়িকা পরীমণি নাম উল্লেখ না করে সোশ্যালে একটি স্ট্যাটাস দেন। তারপর সোশ্যালে ভার্চ্যুয়ালি লড়াই শুরু হয় পরী-বুবলীর। এবার সেই লড়াইয়ে শামিল হলেন অপু বিশ্বাস। পরীমণি তার স্ট্যাটাসে লেখেন, ‘পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা।’

 

 

পরীর এই স্ট্যাটাস থেকে বোঝা যায়, অভিনেত্রী ছেলে পদ্মর জন্মদিনে ঠিক একইভাবে ভিডিও বার্তা দেন। আর সেটিই অনুকরণ করেন বুবলী। তাই ভিডিওটি দেখেই বুবলীকে খোঁচা দেন নায়িকা।
 
এই স্ট্যাটাসের পাল্টা উত্তর দিয়েছেন বুবলী। তিনি তার ভিডিওর কমেন্ট বক্সের ঘরে দীর্ঘ মন্তব্য করেন। লেখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সাথে অনেক মিলে যায়। এই দীর্ঘ মন্তব্যে সিন্ডিকেট নিয়েও ক্ষোভ ঝাড়েন অভিনেত্রী বুবলী।
 

বুবলীর ফেসবুক থেকে নেয়া স্ক্রিনশট।

 

এর পরেই পরী আবারও ফেসবুকে লেখেন, ‘হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনা! কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কী কী সব লিখলো ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখছিলো। আমি শিউর।’
 

 

এবার পরী-বুবলীর এই বাকযুদ্ধে যোগ দিয়েছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা অপু বিশ্বাস। নিজের একটি ছবি পোস্ট করে অপু লেখেন, ‘উফ কি সুন্দর ওয়েদার। বলার ভাষা নেই, আবেগ নেই, মিউজিক নেই, শুধু ছবিটাই আছে।’
  

 

অপু বিশ্বাসের এ স্ট্যাটাসের অর্থ বুঝতে বাকি নেই নেটিজেনদের। কেউ কেউ বলছেন, বুবলীকে খোঁচা দিলেন অপু! এ রকম বহু মন্তব্যই দেখা যাচ্ছে সোশ্যালে। সেই সঙ্গে অপুর পোস্টটি শেয়ার করছেন অনেকেই। ঢালিউডের এ তিন নায়িকার ভার্চ্যুয়াল যুদ্ধ সবে শুরু না ইতোমধ্যে শেষ, সেটি এখন দেখার অপেক্ষা।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ১২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit