মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সাভারে মাদক কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৯০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার সাভারে ৩ মাদক কারবারিকে ৫০ কেজি গাঁজাসহ আটক করেছেন ঢাকা জেল (ডিবি) পুলিশ। এসময় একটি পিক-আপ জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এর আগে সোমবার রাত১১টার দিকে সাভারের জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 
আটককৃতরা হলো কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৈয়াবাড়ী এলাকার আলী আশরাফের ছেলে মোঃ আল আমিন (২২) ও একই থানার আশরা কেরানীবাড়ী এলাকার মৃত আয়নাল হোসেনের ছেলে মোঃ মাসুদ (২৫)। অন্যজন নওগাঁ সদর থানার মাগুরা দক্ষিণপাড়া এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে মোঃ কবির হোসেন (৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল সাভার থানাধীন জোড়পুল এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় একটি পিকআপের মধ্যে রক্ষিত অবস্থায় থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ জব্দসহ ঘটনাস্থল থেকে তিন  মাদক কারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভারের জোড়পুল সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। জব্দকৃত ৫০ কেজি গাঁজা কুমিল্লা থেকে সরবরাহ করে নওঁগা যাচ্ছিল বলে স্বীকার করেছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit