বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে মোস্তাফিজের আইপিএল যাত্রা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে গতকাল ফাইনাল ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। সেই চোট খুব একটা গুরুতর ছিল না। তার নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের সেরা পেসার। 

টুর্নামেন্টের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ দেখা যাবে ফিজকে।  

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন মোস্তাফিজ। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত। আইপিএলের ২০২৪ আসরকে সামনে রেখে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করছি। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন, যাতে আমি নিজের সেরাটা দিতে পারি।’

এদিকে, মোস্তাফিজকে নিয়ে সুখবর দিয়ে রেখেছে চেন্নাই। দলটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবারের আসরের শুরু থেকে মোস্তাফিজের একাদশে থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। মূলত, শ্রীলঙ্কার পেসার মাথিশা পাতিরানার চোটের কারণে কপাল খুলতে পারে মোস্তাফিজের।

মোস্তাফিজের বিষয়ে ওই কর্মকতা বলেন, ‘মোস্তাফিজের বৈচিত্র্যময় বোলিং (স্লোয়ার ও কাটার) চেন্নাইয়ের পিচে বেশ কার্যকর হতে পারে। ২০ মার্চ সে ক্যাম্পে যোগ দেবে। র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই আমরা ওকে পাচ্ছি। সে জানে, তাকে কী করতে হবে। আমরাও দেখব সে কেমন করে।’

আগামী ২২ মার্চ উদ্বোধনী ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকে হতে যাচ্ছে মোস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সি এই পেসার। 

সোমবার শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন মোস্তাফিজ। তৃতীয় ম্যাচে একাদশে জায়গা পেয়ে ৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন তিনি। ক্র্যাম্পের কারণে নিজের স্পেলের শেষ ওভার করতে পারেননি তিনি, মাঠ ছেড়েও চলে যান। তবে ম্যাচশেষে মুস্তাফিজ জানিয়েছেন ভালো আছেন তিনি।   

আইপিএলে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ৩০.৭২ গড়ে এ পেসার নিয়েছেন ৪৭ উইকেট। ওভারপ্রতি গড়ে দিয়েছেন ৭.৯৩ রান।   

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/দুপুর ১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit