বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

অবশেষে আল-জাজিরার সাংবাদিককে মুক্তি দিল ইসরায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে গ্রেফতারের ১২ ঘণ্টা পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক ইসমাইল আলগৌলকে মুক্তি দিল ইসরায়েল।

সোমবার গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতালে অভিযান চালানোর সময় তাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এসময় তাকে ব্যাপক মারধর করা হয়।

জানা গেছে, অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসমাইল আলগৌলসহ বেশ কয়েকজন সাংবাদিক গ্রেফতার হন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, তাদেরকে ব্যাপক মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।

গ্রেফতারের পর চ্যানেলের গাড়ি, ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করে দেওয়া হয়। তবে এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।

সোমবার এ বিষয়ে একটি বিবৃতি জারি করে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক চ্যানেল। সেখানে তারা সাংবাদিক ইসমাইল এবং তার সঙ্গে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের তাৎক্ষণিক মুক্তি দাবি করে। একই সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করাও দখলদার বাহিনীর দায়িত্ব বলে উল্লেখ করে।

নাম না প্রকাশের শর্তে একটি সূত্র জানান, ইসমাইলের সঙ্গে আরও পাঁচজন ক্যামেরা ক্রু ও ইঞ্জিনিয়ার গ্রেফতার হয়েছেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, প্রাপ্ত তথ্যানুযায়ী ইসরায়েল-হামাস যুদ্ধে অন্তত ৯৫ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯০ জনই ফিলিস্তিনি। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে আল-জাজিরার দুই সাংবাদিক নিহত এবং ব্যুরো চিফ ওয়াএল আল-দাহদুহ আহত হন। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/দুপুর ১২:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit