শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ফুটপাত দখল করে ব্যবসা,সিসিকের জরিমানা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১২৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : এবার অবৈধভাবে ফুটপাত দখলকারী বিভিন্ন রেস্তোরাঁ ও দোকান মালিকের বিরুদ্ধে অভিযান করেছে সিলেট সিটি কর্পোরেশন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ মার্চ) প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

নগরীর বন্দরবাজার থেকে জিন্দাবাজার, চৌহাট্টা, মীরবক্সটুলা, নয়াসড়ক পয়েন্ট সহ আশেপাশের এলাকার ফুটপাত দখল করে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁর গ্যাসের চুলা রেখে অবৈধ ভাবে ব্যবসা পরিচালনা করায় নগদ অর্থ ২৮ হাজার টাকা আদায় করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসনের পর থেকে লাগাতার অভিযান পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ফুটপাতে অবৈধ স্থাপনা এবং রাস্তা দখল করে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধে সিসিকের এ অভিযান অব্যাহত থাকবে।-

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit