রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

বিজয়ী বক্তব্যে যা বললেন ভ্লাদিমির পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আস্থা ও বিশ্বাস রাখার জন্য জনগণকে ধন্যবাদ প্রদান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এক বক্তব্যে তিনি এই ধন্যবাদ প্রদান করেন।

নির্বাচনের বিজয়ী হওয়ার মাধ্যমে টানা পঞ্চমবার ক্ষমতায় থাকছেন পুতিন। বক্তব্যে পুতিন বলেন, ‘তার বিজয় দেশের উন্নতি ত্বরাণ্বিত করবে।’ 

তিনি রাশিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। পুতিন বলেন, ‘রাশিয়ানরা ভীত নয় এবং তারা যে ঐক্যবদ্ধ তার বিজয় তারই প্রমাণ।’

তিনি তার কট্টর সমালোচক প্রয়াত অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনির ডাকা ‘পুতিনের বিরুদ্ধে দুপুর’ কর্মসূচির সমালোচনা করেন।পুতিন বলেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। 

রাশিয়ার নির্বাচন প্রসঙ্গে পুতিন বলেন, এটি স্বচ্ছ, একেবারেই বস্তুনিষ্ঠ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের মতো নয়, সেখানে ১০ ডলার দিয়ে একটি ভোট কেনা যায়। 

রাশিয়ায় ১৫ থেকে ১৭ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে পুতিন ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। এক বুথফেরত জরিপে এই তথ্য উঠে এসেছে। এই জয়ের ফলে বর্তমান রুশ প্রেসিডেন্ট পুতিন আরও ছয় বছরের জন্য দেশটির ক্ষমতায় থাকছেন। 

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit