রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

আবারও গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ হাসপাতাল আল শিফায় আবারও অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হামাসের সদস্যরা হাসপাতালটি ব্যবহার করছে; এমন অভিযোগের ভিত্তিতে সেখানে ফের অভিযান চালাচ্ছে তারা।

স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেল আবিব।

বিবৃতিতে বলা হয়েছে, হামাসের উচ্চপদস্থ নেতারা এই হাসপাতাল ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্তিতে তারা সেখানে হামলা শুরু করেছে। 

এর আগে গত বছরের নভেম্বরে গাজার এই বৃহৎ হাসপাতালে অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাপে পড়ে তেল আবিব। সে সময় একই অভিযোগের ভিত্তিতে সেখানে হামলা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে এসব হামলায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আল-শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া হাসপাতাল ভবনটি ইসরায়েলি সাজোয়া ট্যাংক ঘিরে রেখেছে।

তেল আবিব বারবার হামাসের বিরুদ্ধে আল-শিফা ব্যবহারের অভিযোগ করলেও এসব অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit