রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

স্পেনে ট্রাক্টর নিয়ে বিক্ষোভ কৃষকদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় রবিবার স্পেনের মাদ্রিদের রাস্তায় ট্রাক্টর নিয়ে বিক্ষোভ করেছেন কৃষকরা। তাদের কৃষিপণের ন্যায্য দামের দাবিতে এই বিক্ষোভ।

কৃষকদের দাবি, ইইউ যে পরিবেশ সংক্রান্ত নীতি নিয়ে চলেছে তা ঠিক নয়। এর ফলে কৃষকদের অবস্থা খারাপ হচ্ছে।

সম্প্রতি ইইউ পরিবেশ সংক্রান্ত নীতিতে পরিবর্তন এনেছে। কিন্তু এই পরিবর্তনের পরেও কৃষকরা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি, নীতিতে পরিবর্তন সত্ত্বেও তারা তাদের উৎপন্ন পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। তাদের উপর আর্থিক বোঝা বাড়ছে।

কৃষকরা কৃষি মন্ত্রণালয়ে মিছিল নিয়ে যান। তারা জানিয়ে দেন, ইইউ যে পরিবেশ নিয়মে পরিবর্তন এনেছে, তাতে তারা খুশি নন।

কী বলছেন কৃষকরা?

কৃষকদের হাতে ছিল ব্যানার। তাতে লেখা, ‘আমরা অপরাধী নই’। মাদ্রিদ-সহ বিভিন্ন জায়গা থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে বিক্ষোভে যোগ দেন।

মার্কোস বলডোমিনোস এক কৃষক গণমাধ্যমকে জানান, “মনে হচ্ছে, ওরা আমাদের গলা কেটে নিতে চায়।” তার ট্রাক্টরকে তিনি একটি গিলোটিনের আকার দিয়েছিলেন।

৫০ কিলোমিটার দূর থেকে আসা এই কৃষকের দাবি, ইইউ-র আইনের ঠেলায় আমাদের দমবন্ধ লাগছে।

গত শুক্রবার ইইউ পরিবেশ সংক্রান্ত নিয়মে ছাড় দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, “কৃষকদের জন্যই এটা করা হয়েছেঅ” কিন্তু ইউনিয়নগুলো জানিয়েছে, এতে কাজ হবে না।

ইইউ’র আমলাতন্ত্র নিয়ে হতাশ ইউনিয়নগুলো

ট্রেড ইউনিয়ন নেতা লুই কর্টেস স্পেন সরকারকে সাবধান করে দিয়ে বলেছেন, যদি কোনও সমাধান না হয়, তাহলে তারা চাপ আরও বাড়াবেন। উত্তেজনাও বাড়বে। তিনি অন্তত একমাসের মধ্যে সরকারের প্রতিক্রিয়া চান। 

কর্টেস বলেছেন, কৃষকদের সহায়তা করার জন্য আইন হওয়া উচিত। কৃষকদের শস্যের গুণগত মান যাতে বাড়ে তার দিকে লক্ষ্য রেখে পরিবেশগত নিয়ম করা উচিত। ইইউ উপযুক্ত পরিবেশ আইন করুক। এর সঙ্গে কৃষিকে মিশিয়ে দেওয়া ঠিক নয়।

ইইউ’র আমলাতন্ত্র নিয়ে স্পেনের কৃষকরা এই প্রথমবার ক্ষোভ দেখাচ্ছেন এমন নয়। গত ২১ ফেব্রুয়ারি প্রায় পাঁচশ ট্রাক্টর নিয়ে কৃষকরা মাদ্রিদে এসে বিক্ষোভ দেখিয়েছেন। তখনও তারা ন্যায্য দামের দাবি তোলেন। তারা তখনও বলেছিলেন, এমন পরিবেশ আইন হওয়া উচিত, যেখানে আমলাদের নিয়ন্ত্রণ অনেক কম থাকবে, রাষ্ট্র যেখানে কৃষকদের আরও সাহায্য করবে। সূত্র: এএফপি, ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit