রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

লন্ডনে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি নাট্যনির্মাতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : লন্ডনে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি নাট্যনির্মাতা জিএম ফুরুখ। স্থানীয় সময় শনিবার (১৬ মার্চ) রাত ১২টার দিকে ইলফোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লন্ডন পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় গুরুতর আহত হন ফুরুক। এরপর পুলিশের কয়েকজন সদস্য তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার চার ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিএম ফুরুকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন আরেক লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু। রবিবার (১৭ মার্চ) জিএম ফুরুখের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে স্বাধীন খসরু লিখেছেন, ‘প্রতিনিয়ত যত না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেওয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি।’

উল্লেখ্য, প্রবাসী ফুরুখের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। দীর্ঘদিন ধরেই তিনি লন্ডনে বসবাস করছিলেন। সেখানে বেশ কিছু স্থানীয় নাটকও নির্মাণ করেছেন। তবে তার নির্মাণে সিলেটি আঞ্চলিক ভাষার কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পায়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যও ছিলেন তিনি।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit