শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

প্রথমবারের মতো নাভালনির নাম মুখে নিয়ে যা বললেন পুতিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট শুরু হয়ে রবিবার পর্যন্ত নির্বাচনে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে ৮৭ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে তার পক্ষে। 

নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্তে সোমবার দিনের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন। এ সময় তিনি তার সবথেকে কট্টর সমালোচক হিসেবে পরিচিত প্রয়াত অ্যালেক্সি নাভালনিকে নিয়েও কথা বলেন। 

নাভালনির মৃত্যুকে পুতিন ‘দুঃখজনক ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। খবর অনুসারে, পুতিন প্রথমবারের মতো জনসম্মুখে নাভালনির নাম মুখে নিয়েছেন। তিনি বলেন, ‘হ্যাঁ মি. নাভালনি মৃত্যুবরণ করেছেন। এটা একটা দুঃখজনক ঘটনা।’ 

রুশ প্রেসিডেন্ট বলেন, তার এক সহকর্মী নাভালনিকে পশ্চিমাদেশে বন্দী রুশদের মুক্তির বিনিময়ে প্রত্যর্পণের প্রস্তাব করেন। যে ব্যক্তি এই প্রস্তাব করেছিলেন তার মুখের কথা শেষ হওয়ার আগেই আমি প্রস্তাবে রাজি হয়েছিলাম।’

নাভালনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলে সুপরিচিত ছিলেন। গত মাসে আর্কটিকের একটি কারাগারে ৪৭ বছর বয়সে মারা যান নাভালনি। পশ্চিমা দেশ ও তার সমর্থকদের অভিযোগ, তাকে মেরে ফেলা হয়েছে। তবে তার মৃত্যুর ঘটনায় রাশিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা নাকচ করে দিয়েছে ক্রেমলিন।

নাভালনির মৃত্যু নয়ে রাশিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থা এসভিআরের প্রধান সের্গেই নারায়েশকিন বলেন, আমি মনে করি না, নাভালনির মৃত্যুর পেছনে বিশেষ কোনো পরিকল্পনা ছিল। তবে দুঃখজনকভাবে লোকজন এ ঘটনার পেছনে বিশেষ কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। আজ হোক, কাল হোক, মানুষ মারা যাবেই। নাভালনিও স্বাভাবিকভাবে মারা গেছেন।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit