শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

এমবাপের হ্যাটট্রিকে পিএসজির গোল উৎসব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : লিগ আঁতে তিন ম্যাচ পর জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে। ছড়ালেন হ্যাটট্রিকের আলো। তার দারুণ নৈপুণ্যের দিনে জয়ের পথে ফিরল পিএসজি।

মোঁপেলিয়ের মাঠে রবিবার (১৭ মার্চ) রাতে ৬-২ গোলে জিতেছে শিরোপাধারীরা। তাদের অন্য তিন গোলদাতা ভিতিনিয়া, লি কাং-ইন ও নুনো মেন্দেস। তিন ম্যাচ পর ঘরোয়া লিগে জয়ের স্বাদ পেল পিএসজি।

ম্যাচের চতুর্দশ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ২২তম মিনিটে সতীর্থের পাস পেয়ে দুরূহ কোণ থেকে গোলটি করেন তিনি। আট মিনিট পর ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দেন ফরাসি ফরোয়ার্ড নর্দিন। বিরতির আগে সমতাসূচক গোলের দেখাও পায় স্বাগতিকরা; গোলটি করেন ফরাসি মিডফিল্ডার সেভেনিয়ের।

তবে দ্বিতীয়ার্ধে আর কেনো প্রতিরোধই গড়তে পারেনি মোঁপেলিয়ে। তিন মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৫০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলকে ফের এগিয়ে নেন এমবাপে। ৫৩তম মিনিটে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং-ইনও বক্সের বাইরে থেকে ঠিকানা খুঁজে নেন।

৬৩তম মিনিটে ভিতিনিয়ার পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা। চলতি লিগে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। আর নির্ধারিত সময় শেষের আগের মিনিটে প্রতিপক্ষের জালে শেষ গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার মেন্দেস।

দারুণ এই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। ২৬ ম্যাচে ১৭ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট ৫৯। ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ব্রেস্ত। ২৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে মোঁপেলিয়ে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit