বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নিশাঙ্কাকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু তাসকিনের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ওভার দ্য উইকেট থেকে বেরিয়ে যাওয়া বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাতুম নিশাঙ্কাকে ঝামেলায় ফেলেছেন শরীফুল ইসলাম। বল ভেতরের দিকেও নিয়েছেন, নিশাঙ্কা তাতেও স্বচ্ছন্দ ছিলেন না। পঞ্চম বলে গিয়ে নিতে পারেন সিঙ্গেল। শরীফুলের প্রথম ওভারে আসে ওই ১ রানই। 

আরেক প্রান্ত থেকে শুরু করেছেন তাসকিন, তার বল গ্লাভসে নিতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছেন মুশফিক। ফিজিও বায়েজিদুল ইসলামের শরণাপন্ন হতে হয়েছে তাকে। ম্যাজিক স্প্রের পর টেপ পেঁচাতে হয়েছে। মুশফিক কিপিং শুরু করেছেন আবার। 

সে বিরতির পরই এলবিডব্লু নিশাঙ্কা। একটু ফুললেংথের বল, ডিফেন্ড করতে গিয়ে মিস করে গেছেন তিনি। আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি। 

তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, বল মিস করে যেত লেগ স্টাম্প। মানে রিভিউ নিলে বেঁচে যেতেন নিশাঙ্কা!

শ্রীলংকার একাদশ: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit