শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে হবে: প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের সব মানুষের শান্তিপূর্ণভাবে বসবাসের পূর্বশর্তই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলা। তাই অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।

রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সুপ্রিমকোর্ট ইনার গার্ডেনে স্মৃতি চিরঞ্জীব, স্মারকসৌধে পুষ্পস্তবক অর্পণের পর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন। ছোটবেলা থেকেই তার মাঝে এই গুণটি ছিল। তিনি মানুষকে ভালোবেসে তাদের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করে এ দেশ স্বাধীন করেছিলেন।

ওবায়দুল হাসান বলেন, অর্থনৈতিকসহ সব ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করতে গেলে রাষ্ট্রের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে সবার মধ্যে সহমর্মিতা। আর তার পূর্বশর্তই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে গড়ে তোলা।

সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান বক্তব্য দেন। অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিমকোর্টের কর্মকর্তা, কর্মচারী ও তাদের শিশুসন্তানরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/সকাল ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit