বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

পদ্মা ও এক্সিম ব্যাংকের একীভূতকরণকে ইতিবাচক বলছে সিপিডি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের একীভূতকরণকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। তবে এই উদ্যোগের সুফল পেতে হলে ব্যাংকগুলোর দুর্বল হয়ে যাওয়ার পেছনের কারণগুলো উদঘাটন করে সেগুলো দূর করার উদ্যোগ নিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।

শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের জাতীয় বাজেটে সিপিডির সুপারিশমালা শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, চতুর্থ প্রজন্মের ৯টি ব্যাংকের অনুমোদনের আগে ভালোভাবে গবেষণা করে এভিডেন্সের ভিত্তিতে নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার সুপারিশ করা হয়েছিল।

ব্যাংকের একীভূতকরণ, সংহতিকরণের প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এভিডেন্সের ভিত্তিতে এটা করতে পারলে আমাদের ব্যাংকিং সিস্টেমের জন্য ভালো হবে। এবং অর্থনীতির জন্য ভালো হবে। সতর্ক করে দিয়ে ড. মোস্তাফিজুর রহমান বলেন, যেসব কারণে ব্যাংকগুলো দুর্বল হয়েছে, একীভূত করে যেন সেই কারণগুলো দূর করা যায়। এটাই হওয়া উচিত ব্যাংক একীভূতকরণের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, তুলনামূলক শক্তিশালী ব্যাংকের সঙ্গে তুলনামূলক দুর্বল ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে সবল ব্যাংক যেন দুর্বল ব্যাংকের পরিস্থিতিতে নেমে না আসে। শক্তিশালী ব্যাংক যেন তার গুড গভর্নেন্স, তার ব্যবস্থাপনার মাধ্যমে নিজের মাধ্যমে আত্মীকরণের মাধ্যমে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে পারে।

ড. মোস্তাফিজুর রহমান আরও বলেন, বেশ কিছু ব্যাংক দুর্বল হয়ে যাওয়ার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণও ছিল। এগুলোর পরিচালনায়ও বড় ধরনের দুর্বলতা ছিল। একীভূতকরণের পরে সুশাসন প্রতিষ্ঠা ও সঠিক মূল্যায়নের মাধ্যমে ঋণ দেওয়ার বিষয় নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit