বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের দূষিত বাতাসের শহরের শীর্ষ দশের তালিকা থেকে বের হতে পারছে না রাজধানী ঢাকা। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুসারে শনিবার (১৬ মার্চ) সকাল ৮টা ১৮ মিনিটে ঢাকার বায়ুর স্কোর ছিল ১৭১। বাতাসের এ মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকার শীর্ষে অবস্থান করা চিয়াং মাইয়ের বায়ুর মানের স্কোর হচ্ছে ২২৯ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ১৯৩ অর্থাৎ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।

সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং এবং শহরটির স্কোর হচ্ছে ১৮৫। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। দূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। রাজধানী ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৭১ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সকাল ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit