ডেস্ক নিউজ : ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে, সেইসঙ্গে তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ খুলনা, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার (১৪ মার্চ) দেশের সর্বনিম্ন ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বোচ্চ ৩৪.৮ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা ছিল রাজশাহীতে। আর ঢাকায় সর্বনিম্ন ২৪.৫ এবং সর্বোচ্চ ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সারা দেশে আজ রাত ও শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা আবহাওয়া অফিসের। তবে শনিবার রাত ও পরদিন রোববার (১৭ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথমার্ধে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।
কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/দুপুর ১:০৫