মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

সাদি মহম্মদের দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদজোহর রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয় শিল্পীর জানাজা। জানাজা শেষে তার মরদেহ মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

 

সাদি মহম্মদের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে না। ছবি: সংগৃহীত

 

হঠাৎই সংগীত জগতে নক্ষত্র পতন প্রসঙ্গে রবীন্দ্রসংগীত শিল্পী অনিমা রায় বলেন, নিজের প্রতি ভীষণ অভিমান ছিল স্যারের। জাতীয়ভাবে কোনো সম্মান পাননি সে ক্ষোভ প্রায়ই স্পষ্ট হয়ে উঠত স্যারের কথায়। এদিকে সাদি মহম্মদের পারিবারিক সদস্য গাউসুল আলম শাওন জানান, শিল্পীর ইচ্ছায় তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়নি।
 

মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন সাদি মহম্মদের। ছবি: সংগৃহীত

 

বীর মুক্তিযোদ্ধা শহীদ সলিমউল্লাহর সন্তান সাদি কিশোর বয়সে বাবা হারানোর বেদনা ভুলে ছিলেন মাতৃস্নেহেই। কিন্তু গত বছর মাও যখন না ফেরার দেশে পাড়ি জমান তখন আর নিজেকে সামলাতে পারেননি জনপ্রিয় এ সংগীত ব্যক্তিত্ব।
  
মাকে হারানোর মাত্র ৮ মাসের মাথায় স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ জুলাই মাকে হারানোর পর সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন গায়ক। একপর্যায়ে গতকাল বুধবার (১৩ মার্চ) রাতে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ।
 
এ প্রসঙ্গে নৃত্যশিল্পী ও সাদি মহম্মদের পারিবারিক বন্ধু শামীম আরা নীপা সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওনার মা মারা যাওয়ার পর থেকেই একটা ট্রমার মধ্যে চলে যান। ঠিক স্বাভাবিক ছিলেন না মানসিকভাবে। মা হারানোর বেদনা সম্ভবত তিনি নিতে পারেননি। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit