বিনোদন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ট্রাক উল্টে গেছে! মানে, জাতীয় রাজনীতির ময়দানে খুব একটা সুবিধা করতে পারেননি। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন।
তবে মাহি নির্বাচন থেকে পিছু হটবেন না! এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। তার ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে মাহির নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছে। মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে মাহি নির্বাচন করবেন।

আগামী ২৭ এপ্রিল সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৪ মার্চ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়।
কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৪