মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আতলেতিকো-বরুশিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে গতরাতে পিএসভির বিপক্ষে মাঠে নেমেছিল জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। অপর ম্যাচে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান।

পিএসভির সঙ্গে ২-০ গোলের জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টারে নিজেদের জায়গা নিশ্চিত করল বরুশিয়া ডর্টমুন্ড। অপরদিকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে গোলকিপার ইয়ান অবলাকের দুর্দান্ত সেভ করার সুবাদে ৩-২ গোলের জয় পেয়েছে আতলেতিতো।

এক গোলে এগিয়ে থেকেই এদিন ঘরের মাঠে খেলতে নেমেছিল বরুশিয়া। ম্যাচের শুরুতেই (৩য় মিনিটে) দলের হয়ে ব্যবধান বাড়ান জাদন স্যানচো। ম্যাচে এরপর দীর্ঘ সময় গোলের দেখা পায়নি কোনো দলই। ৭৭তম মিনিটে ভিএআরে বাতিল হয় বরুশিয়ার দ্বিতীয় গোলটি। তবে ম্যাচের যোগ করা সময়ে (৯৫তম মিনিটে) দলের হয়ে গোল আদায় করেন ডর্টমুন্ড তারকা ফরোয়ার্ড মার্কো রিউস।

নির্ধারিত সময় সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানেও গোলের দেখা পায়নি কোনো দল। শুরু হয় পেনাল্টি শ্যুটআউট। যেখানে আতলেতিকো গোলরক্ষক অবলাকের রুখে দেন ইন্টারের দুটি শট। ইন্টারের হয়ে শেষ শটটি ক্রসবারের অনেক উপর দিয়ে মারেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারও মার্তিনেজ। এতেই জয়ের দেখা পেয়ে যায় আতলেতিতো।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit