মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

৩৫ বছর পর সগিরা মোর্শেদ হত্যার রায়, যা বললেন তার মেয়ে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ৩৫ বছর পর সগিরা মোর্শেদ হত্যার দায়ে দুজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

এ রায়ে অসন্তোষ জানিয়েছে সগিরা মোর্শেদের পরিবার। দীর্ঘ দিন ধরে চলে আসা এ মামলার রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসেন।

রায়ের পর পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সগিরা মোর্শেদের স্বামী আব্দুস সালাম চৌধুরী বলেন, সত্যি কথা বলতে কী— একটু আক্ষেপ থাকল। এত পুরনো একটা কেস আশা করেছিলাম আরও ভালো একটা রায় পাব। যাই হোক যা রায় আসছে আমি মোটামুটি সন্তুষ্ট, পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। আমার আইনজীবীর সঙ্গে আলাপ করে দেখছি কী করা যেতে পারে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সগিরা মোর্শেদের মেজ মেয়ে সামিয়া সারওয়াত চৌধুরী। ১৯৮৯ সালে ঘটনার সময় তার বয়স ছিল ছয় বছর।

এত বছর পর মায়ের হত্যা মামলার রায় নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট না। কারণ আসামিরাই তো ঘটনাটা চাপা দিয়ে রেখেছিল। …তার পরও যদি এই রকম একটি স্বাভারিক রায় হয়, তা হলে তো বিচারব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাবে। একেবারেই আমরা সন্তুষ্ট না। আমরা অবশ্যই আপিল করব।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৪/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit