বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

মায়ামির হারের দিনে অস্কারের মঞ্চে অন্য ‘মেসি’

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্লোরিডা থেকে বিমানে প্রায় সাড়ে চার ঘণ্টার পথ লস অ্যাঞ্জেলস। স্বাভাবিকভাবেই দলের খেলা শেষ করে এই সময়ের মধ্যে অস্কারের মঞ্চে উপস্থিত হওয়া মেসির পক্ষে সম্ভব ছিল না। তারপরও অস্কারের মঞ্চ আলোকিত হয়েছিল মেসিতে। বিষয়টি গোলমেলে ঠেকছে নিশ্চয়ই?

আসলে অস্কারের মঞ্চে যে মেসি উপস্থিত হয়েছিল সেটি অন্য ‘মেসি’। সেই মেসি মূলত একটি অভিনেতা কুকুর, যার নাম রাখা হয়েছে আর্জেন্টাইন মহাতারকার নামেই। অস্কারের মঞ্চে মেসি নামের এই কুকুর উপস্থিত হয়েছিল নিজের অভিনীত চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে। আর উপস্থিত হয়ে রীতিমতো হুলস্থূল ফেলেও দিয়েছেন। এমনকি বিখ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র সেরা সহ-অভিনেতার পুরকার জেতার পর সকলের সঙ্গে  ‘মেসি’কেও অভিবাদন জানান। সেই ভিডিও ভাইরাল হয়েছে এরই মধ্যে।

মেসি নামের কুকুরটি অভিনয় করেছে জাস্টিন ট্রেইট অভিনীত ‘অ্যানাটমি অব অ্যা ফল’ চলচ্চিত্রে। চলচ্চিত্রটি এবারের অস্কারে পাঁচটি বিভাগে মনোনয়নও পেয়েছিল, যেখানে ছিল- সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা। এই ছবিতে স্নুপ নামের চরিত্রে অভিনয় করেছে মেসি। অস্কার অনুষ্ঠানে ভাইরাল হওয়া ছবিরে পরিপাটি সাজে নিজের আসনে বসে থাকতে দেখা গেছে তাকে। অনুষ্ঠানের উপস্থাপক জিমি কিমেলের সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে তাকে।

মেসি অবশ্য অভিনেতা হিসেবে যেনতেন নয়। অভিনয়ের জন্য স্বীকৃতিও জুটেছে তার কপালে। কান চলচ্চিত্র উৎসবে ‘পাম ডগ’ পুরস্কার জিতেছিল মেসি। জাতে ব্রিটিশ ‘বর্ডার কলি’ কুকুরটির নাম মেসি রাখা প্রসঙ্গে তার ট্রেইনার লরা মার্টিন কনটিনি বলেন, ‘ফ্রান্সে আমরা যদি খাঁটি জাতের কুকুর নিই, তবে প্রতিবছর তার নামে একটি চিঠি আসে। আমার ফুটবলার সন্তানেরা মেসিকে ভালোবাসে। তারা আমাকে বলে তাকে মেসি বলে ডাকতে।’

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit