রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

দাপুটে জয়ে শুরু আবাহনীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের শুরুটা দারুণভাবে করলো আবাহনী লিমিটেড। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে  আবাহনীর জয় ১৭১ রানের। আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৬৮ রান করে শিরোপা-প্রতাশী দলটি। ওপেনার সাব্বির হোসেন ৭১ রানের ইনিংস খেলেছেন ৫৯ বলের মোকাবিলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে।  

ইনিংস বড় করতে পারেননি বিপিএল ও শ্রীলঙ্কা সিরিজ মাতানো জাকের আলি অনিক। ২১ রান করেছেন তিনি। এছাড়া আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ৩৪ ও লোয়ার মিডল অর্ডারে নেমে মোহাম্মদ সাইফউদ্দিন ৩১ রান করেছেন। পারটেক্সের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মোহর শেখ ও আসাদুজ্জামান পায়েল। এছাড়া মুক্তার আলী ২টি ও রাকিবুল আতিক নিয়েছেন ১টি উইকেট।

লক্ষ্য তাড়ায় বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বোলিং তোপে মাত্র ৯৭ রানে অলআউট হয় পারটেক্স। তানভীর ৪টি আর সাইফউদ্দিন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ২টি করে উইকেট নিয়েছেন। ব্যাট হাতে পারটেক্সের হয়ে বিশের কোঠা ছুঁতে পেরেছেন কেবল মোহাম্মদ রাজিবুল ইসলাম।  

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit