বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রমজান মাসে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার যেমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর তেমনি জনগণকেও সোচ্চার হওয়ার আহ্বান জানাই। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

মতবিনিময়ের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ তুরস্ক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে টানা সফর নিয়ে ব্রিফ করেন। তিনি জানান, ১ মার্চ তুরস্কে আনাতালিয়া ফোরামের সাইডলাইনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগন্যাসিও ক্যাসিসের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা নিয়ে আলোচনার কথা জানান তিনি।

৫ মার্চ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহার সঙ্গে তার সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ৮ ও ৯ মার্চ সংযুক্ত আরব আমিরাত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং মানবসম্পদ ও এমিরেটাইজেশন বিষয়ক মন্ত্রী ড. আব্দুল রহমান আল আওয়ারের সঙ্গে তার বৈঠকের ওপর আলোকপাত করেন হাছান মাহমুদ। 

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit