বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

নিউজিল্যান্ডের একটি ফ্লাইটে ‘যান্ত্রিক ত্রুটি’, আহত ৫০

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে নিউজিল্যান্ডের একটি ফ্লাইটে প্রচণ্ড ঝাঁকুনিতে ৫০ জন আহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটেছে।স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্লাইটএওয়্যার অনুসারে, এলএটিএএম এয়ারলাইন্সের এলএ৮০০ ফ্লাইটটি ছিল বোয়িংয়ের ড্রিমলাইনার ৭৮৭-৯ উড়োজাহাজের। এটি সোমবার বিকালে নির্ধারিত সময়ে অকল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি সাধারণত চিলির সান্তিয়াগো যাওয়ার পথে অকল্যান্ডে থামে।

দক্ষিণ আমেরিকার এয়ারলাইন্সের এক মুখপাত্র হেরাল্ডকে বলেছেন, ফ্লাইটে একটি ‘যান্ত্রিক ত্রুটি’ দেখা দিয়েছিল। এতে কিছু ক্রু এবং যাত্রীরা আহত হয়েছেন। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি তিনি।

এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, হ্যাটো হোন সেন্ট জন অ্যাম্বুলেন্স বিমানবন্দরে প্রায় ৫০ জনকে চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের মধ্যে এক রোগীর অবস্থা গুরুতর এবং বাকিরা হালকা থেকে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

এক যাত্রী নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেছিলেন, ফ্লাইটের সময় তিনি তড়িৎ গতিতে সামান্য আসনচ্যুত হয়ে যান।

এ ঘটনার কারণ এবং প্রকৃতি সম্পর্কে বোয়িং এবং এলএটিএএম কে প্রশ্ন করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit