বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

রমজানে যানজট নিয়ন্ত্রণে বিকাল থেকে থাকবে বিশেষ ব্যবস্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রমজান মাসে মানুষ যেন ইফতারের আগে বাসায় পৌঁছতে পারেন সেজন্য যানজট নিয়ন্ত্রণে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা থাকবে। সেই লক্ষ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম বিভাগও কাজ করবে। 

তিনি বলেন, রমজান মাসে আমাদের বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যানজট। সেটি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করছে। এজন্য নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা দরকার। 

ডিএমপি কমিশনার বলেন, যারা গাড়ি ব্যবহার করছেন, যারা গাড়িতে চড়ছেন এবং যারা রাস্তার আশপাশে ব্যবসা করছেন তাদের সহযোগিতা দরকার। তা নাহলে ৩০৬ বর্গকিলোমিটার (ঢাকা শহর) জায়গার ভেতরে যেখানে সোয়া ২ কোটি লোক বসবাস করে, সেখানে পুলিশ রাতারাতি যানজট সমস্যা সমাধান করে দিতে পারবে না। তবে আমরা আশাবাদী সবাই যদি সহযোগিতা করেন তাহলে সেই সমস্যা সমাধান করা সম্ভব। আর পুরান ঢাকার ব্যবসায়ীরা পুলিশের সহযোগিতায় স্থানীয়ভাবে যানজট সমস্যার সমাধান করতে পারেন।

হাবিবুর রহমান বলেন, রাস্তায় যারা সংস্কার কাজ করেন ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য সংস্থা যে উন্নয়ন কাজ করে থাকেন, তারা রমজান মাসে সবার স্বার্থের কথা মাথায় রেখে এসব কাজ বন্ধ রাখবেন, এটা আমাদের প্রত্যাশা। এসব কাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়ে জানাব।

তিনি বলেন, রমজানে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে আরও একটি চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন শপিংমল ও রাস্তায় এবং ব্যাংকের সামনে থেকে ছিনতাই। এছাড়া অবৈধ মজুত করে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি এবং খাদ্যদ্রব্যে ভেজালও রমজান মাসে আমাদের জন্য চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে পুলিশ এরইমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। এ সমস্যাগুলো সমাধানে আমাদের পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ কাজ করবে।
 

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit