বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সরকার ভয়ে আছে: মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ডামি নির্বাচন করে ক্ষমতায় এসে এখন ভয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর শাজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 মির্জা আব্বাস বলেন, দুর্নীতি, লুটপাটের কারণে সরকারের কাছে দেশটা একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। দেশটা এখন বিপদের মধ্যে আছে। গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে উল্লেখ করে দলটির শীর্ষ এই নেতা বলেন, বিষয়টা এমন না যে কালকেই বিএনপিকে ক্ষমতায় যেতে হবে।

আমাদের আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বাঁচার অধিকার আদায়ের জন্য। এই আন্দোলন চলবে, থেমে থাকবে না। এর ধারাবাহিকতায় গত বছরের ২৮ অক্টোবর আমাদের সমাবেশ হয়, সেখানে সরকার অতর্কিত আক্রমণ করে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit