বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

‘রমজানেই মামুনুল হককে মুক্তির আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী’

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টার দিকে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে সংগঠনটির শীর্ষ নেতাদের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে মিলিত হন। 

তিনি জানান, ওই বৈঠকে হেফাজতের নেতারা জোরালোভাবে দুটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে অন্যতম রমজান মাসের মধ্যেই নিঃশর্তভাবে মাওলানা মামুনুল হককে মুক্তি দিতে হবে। অন্যটি হলো ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। 

বৈঠকে উপস্থিত নেতারা জানান, হেফাজত নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রমজানের মধ্যেই মাওলানা মামুনুল হককে মুক্তি দেওয়ার ব্যাপারে দৃঢ়তার সঙ্গে আশ্বাস দিয়েছেন এবং হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে প্রতিশ্রুতি দেন। তারা সরকারের প্রতি সুস্পষ্ট বার্তা তুলে ধরে বলেন, ঈদুল ফিতরের আগে যদি মাওলানা মামুনুল হককে মুক্তি না দেওয়া হয়, তাহলে শীর্ষ নেতাদের পরামর্শক্রমে হেফাজত কঠোর কর্মসূচি ঘোষণা নিয়ে মাঠে নামতে বাধ্য হবে। 

ওই বৈঠকে হেফাজত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমির মুফতি জসীমুদ্দীন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আওয়াল, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশীরুল্লাহ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit