বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বিশ্বনাথে রমজান উপলক্ষে সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবতার কল্যাণে নিবেদিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্যে বসবাসরত ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল ও সময় সিলেট মিডিয়ার চেয়ারম্যান সেলিম আহমেদ এর অর্থায়নে তার নিজ বাড়িতে এলাকার ১ শত ১০টি দুঃস্থ পরিবারের নারী পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি, সেলিম আহমেদ এর পিতা আলহাজ্ব তেরা মিয়া এর সভাপতিত্বে ও ছাত্রনেতা লায়েক হাসান অভির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির বাংলাদেশ শাখার আহবায়ক মোঃ সায়েস্তা মিয়া।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য ফাহিম আহমদ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুন নুর মেম্বার, বিশিষ্ট ইসলামি স্কলার ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা আব্দুল হাই জিহাদি, খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব রাজু, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষানবিশ আইনজীবী পলাশ সেনাপতি, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, ইরন মিয়া।

উপস্থিত ছিলেন, ট্রাস্টি শামীম আহমদ, ট্রাস্টের বাংলাদেশ শাখার যুগ্ম আহবায়ক শাহ সিদ্দিক রহমান চিশতি, সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর, অর্থ সম্পাদক আল মামুন, কমিটির সদস্য আবুল বশর, আব্দুল কাইয়ুম, আকিক মিয়া, জামাল আহমদ প্রমুখ। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, ছানা, আলু, রসুন ও খেজুর। মাওলানা আব্দুল হাই জিহাদির দোয়ার মাধ্যমে সমাপ্ত হওয়া অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit