মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ইছরাব আলী হাই স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৭১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শিক্ষকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছে আওয়ামীলীগ সরকার। অতীতে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ভোগান্তি ও বৈষম্য ছিলো, এখন তা নেই। শেখ হাসিনা সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়ন করেছে। সিলেট অঞ্চলে শিক্ষার্থীদের প্রবাসে যাওয়ার প্রবনতা রয়েছে, এটা রোধ করতে হবে। অন্যান্য বিভাগের চেয়ে সিলেট বিভাগ লেখাপড়ায় পিছিয়ে রয়েছে। দেশে লেখাপড়া করে আমাদের ছাত্রছাত্রীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শনিবার (৯ই মার্চ) বেলা ২টায় ইছরাব আলী হাই স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। ইছরাব আলী হাই স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রভাষক কাসমিরুল হক এর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এ সময় তিনি বলেন, ইছরাব আলী হাই স্কুল ও কলেজ নগরীর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্টান। এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা দেশ বিদেশে আলো ছড়াচ্ছেন। এই ঐতিহ্যবাহী প্রতিষ্টানের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বিদ্যালয় পরিচালনা কমিটি ও কাউন্সিলরদের সমন্বয়ে এই বিদ্যালয়ের যে সহযোগিতা প্রয়োজন তা পূর্ণ করে দেওয়া হবে। শিক্ষার্থীদেরও মনযোগসহকারে লেখাপড়া করতে হবে। ক্লিন ও গ্রীণ সিলেট গড়তে আমি শিক্ষার্থীদের সহযোগিতা চাই।

এ সময় বক্তব্য রাখেন ইছরাব আলী হাই স্কুল ও কলেজের দাতা সদস্য এহতেশামুল হক চৌধুরী, ইছরাব আলী হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ শরিফ উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা ফেরদুছী হক, স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কয়েছ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ধমীয় শিক্ষক আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি তপন মিত্র, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, ২৬নং ওযার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, ৪০নং ওযার্ডের কাউন্সিলর লিটন আহমদ, ৪১নং ওয়ার্ডের ফখরুল আলম, ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান, ৪নং ওয়ার্ডের সেফুল আহমদ, ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর রায়হান হোসেন, ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর রকীব খাঁন, ২১নং ওয়ার্ডের আব্দুর রকীব তুহিন, ৪০, ৪১ ও ৪২নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর বাবলী আকতার, ২৫, ২৬ ও২৭ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছামিরুন্নেছা, সাবেক কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ইছরাব আলী হাই স্কুল ও কলেজ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রউফ দারা, আব্দুল আলীম এমাদ, যুক্তরাজ্য প্রবাসি দিলোয়ার হোসেন দিলু, মাকসুদুর রহমান শামিম, বিশিষ্ট সমাজসেবী আহমেদুর রব, জনতা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ আলী শাহিন, সাংবাদিক আব্দুল হাছিব, সমাজসেবী নিজাম উদ্দিন ইরান, বদরুল ইসলাম, শামিম কবির প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit