রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

১১ বছরের সংসার ভেঙে গেল বেঞ্জামিন-নাতালি পোর্টম্যানের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৫২ Time View

বিনোদন ডেস্ক : এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, আট মাস আগে আর্থ্যাৎ গত জুলাই মাসে বিবাহবিচ্ছেদ চেয়ে ফ্রান্সের একটি আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে তাদের। পিপল ম্যাগাজিনকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর এক প্রতিনিধি।

বেঞ্জামিনের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন নাতালি। শুরুতে কানাঘুষা ছিল জলবায়ু কর্মী ক্যামিল এটিয়েনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বেঞ্জামিন। তবুও দুই সন্তান ১২ বছরের ছেলে আলেফ ও ৭ বছরের মেয়ে আমালিয়ার কথা ভেবে একসাথে থাকতে চেয়েছিলেন নাতালি। তবে সেটা আর হয়নি।
 
কেননা বেঞ্জামিন একাধিকবার নাতালির বিশ্বাস ভেঙেছেন। সম্পর্ক আর টিকবে না, তা নিয়ে নিশ্চিত হওয়ার পরেই নাকি বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন নাতালি পোর্টম্যান। প্রসঙ্গত, ২০১০ সালে নির্মাতা ড্যারেন অ্যারোনফস্কির ‘দ্য ব্ল্যাক সোয়ান’ ছবিতে অভিনয় করেছিলেন নাতালি পোর্টম্যান। এতে কাজ করার সময়েই ফরাসি নৃত্যশিল্পী বেঞ্জামিন মিলপিডের সঙ্গে পরিচয় অভিনেত্রীর। সেই পরিচয় থেকে প্রেম। ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেন নাতালি ও বেঞ্জামিন।
 
অস্কার বিজয়ী অভিনেত্রী নাতালি পোর্টম্যান। এ তারকা দম্পতির ব্যক্তিগত লড়াই সত্ত্বেও তারা পেশাদারভাবে একে অপরকে সমর্থন করে চলেছে। ২০২২ সালের সেপ্টেম্বরে অভিনেত্রী বেঞ্জামিন মিলেপিডের সাথে তার চলচ্চিত্র কারমেনের প্রিমিয়ারে এসেছিলেন।

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit