রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

হেনরি-লাথামে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (৯ মার্চ) ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের খেলায় মাঠে নামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। আগের দিন ৪ উইকেটে করা ১২৪ রানের সঙ্গে এদিন ১৩২ রান যোগ করে অজিরা। ৯৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৪০ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড, হাতে আছে ৮ উইকেট।

শততম টেস্ট খেলতে নামা সাউদি গত দিনের মতো এদিনও তেমন সুবিধা করতে পারেননি। উইকেটে পেসারদের জন্য সুবিধা থাকলেও কাজে লাগাতে পারেননি তিনি। নিয়েছেন কেবল একটি উইকেট। তবে সেই উইকেটটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অজিদের ইনিংসে সর্বোচ্চ ৯০ রান করা মার্নাস লাবুশেনকে ফিরিয়েছেন তিনি।
 
গত দিনের মতো এদিনও স্বভাবসুলভ টেস্ট ইনিংস খেলেছেন লাবুশেন। অন্য প্রান্তে অবশ্য তেমন কেউ সঙ্গ দিতে পারেননি তাকে। তবে সবাই ছোটখাটো ইনিংস খেলেছেন। মিচেল স্টার্ক করেছেন ২৮ রান। প্যাট কামিন্সের ব্যাট থেকে আসে ২৩ রান।
 

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে অস্ট্রেলিয়াকে একাই ধসিয়ে দিয়েছেন ম্যাট হেনরি। গত দিন ৩ উইকেট নেয়া এই বোলার এদিন নিয়েছেন আরও ৪ উইকেট। তার তোপেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড তিন অঙ্ক ছুঁতে পারেনি। ৩২ বছর বয়সী হেনরি ৭ উইকেট নিয়েছেন ৬৭ রানে।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইল ইয়াংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে টম লাথামকে নিয়ে এরপর দারুণ জুটি গড়েন শততম টেস্ট খেলতে নামা কেইন উইলিয়ামসন। ফিফটির পর ৫১ রানে আউট হন উইলিয়ামসন। লাথাম দিন শেষ করেন ৬৫ রানে অপরাজিত থেকে।   

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit