রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনের ভোট গণনা দুপুর ২টা থেকে শুরু হয়েছে। দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গণনা কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতির ঘটনায় ভোট গণনার কার্যক্রম স্থগিত হয়ে যায়। তার পর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বসে শনিবার দুপুর ২টা থেকে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছেন।

এই নির্বাচনে গত বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতেই ভোট গণনা করা হবে কিনা— এ নিয়ে শুক্রবার ভোরে আইনজীবী সমিতি মিলনায়তনে কয়েকজন প্রার্থীর মধ্যে বাদানুবাদ, হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। এতে সহকারী অ্যাটর্নি জেনারেল এসআর সিদ্দিকী সাইফসহ কয়েকজন আইনজীবী আহত হন।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা হলেন— সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, দুই সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, দুটি সহসম্পাদক পদে হুমায়ুন কবির ও হুমায়ুন কবির পল্লব। সাতটি সদস্যপদে সৌমিত্র সরদার  রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন, মাহমুদা আফরোজ, বেলাল হোসেন শাহীন, খালেদ মোশাররফ রিপন, রায়হান রনী।

বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা হলেন— সভাপতি পদে এএম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), দুই সহসভাপতি পদে মো. হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম, দুটি সহসম্পাদক পদে মাহফুজুর রহমান মিলন ও মো. আব্দুল করিম। সাতটি সদস্যপদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিল। এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান নির্বাচন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit