বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জনগণকে কষ্ট দিতেই ক্ষমতায় টিকে আছে সরকার : মির্জা আব্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘জনগণকে কষ্ট দিতেই ক্ষমতায় টিকে আছে সরকার। মানুষের প্রতি দায়বদ্ধতা না থাকায় এমনটা করছে তারা। সরকারের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। জনগণের পকেটের টাকা লুটে নিতেই বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানির দাম বারবার বৃদ্ধি করছে ক্ষমতাসীনরা।’ 

শনিবার নয়াপল্টনে বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারকে পতন ঘটাতে ঐক্যের বিকল্প নেই। তাই যেকোনো পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীরা এত কিছুর পরও মনোবল হারায়নি। তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় যুদ্ধ করতে প্রস্তুত।’

কারাগারে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন চালানো হচ্ছে দাবি করে বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই পূর্ব পরিকল্পনা সাজিয়েছিল সরকার। তাই ভোটের আগে বেছে বেছে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার শুরু করা হয়। এ পরিকল্পনা আমরা বুঝতে পারিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit