শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

কমতে পারে রাতের তাপমাত্রা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী রাতেও সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে এরপর দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচদিন দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit