শনিবার, ০৯ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

৭০০ উইকেট ক্লাবে জেমস অ্যান্ডারসন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁলেন জেমস অ্যান্ডারসন। এর আগে এই কীর্তি গড়েছেন মাত্র দুইজন বোলার, তাঁরা হলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন এবং শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন।

ওয়ার্ন এবং মুরালিধরন দুইজনই ছিলেন স্পিনার। এই কীর্তির তালিকায় তাই প্রথম পেসার হিসেবে নাম লেখালেন অ্যান্ডারসন। ভারতের বিপক্ষে আজ (শনিবার) টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ধর্মশালার মাঠে কুলদীপ যাদবকে আউট করার মাধ্যমে লাল বলের ক্রিকেটে এই অনন্য রেকর্ড গড়লেন ৪১ বছর বয়সী এই ইংলিশ পেসার। 

৭০০তম উইকেট তুলে নেওয়ার পর অ্যান্ডারসন

ধর্মশালা টেস্টে নামার আগে ১৮৬টি টেস্ট ম্যাচ খেলা অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ছিল ৬৯৮। ৭০০ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করতে দরকার ছিল মাত্র দুই উইকেটের। ধর্মশালা টেস্টের দ্বিতীয় দিনে একটি উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। তারপরে আজ তৃতীয় দিনের একদম শুরুতেই আরও একটি উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।

৮০০ উইকেট নিয়ে এই তালিকার সবার ওপরে আছেন মুত্তিয়া মুরালিধরন এবং ৭০৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন শেন ওয়ার্ন। আর ৯টি উইকেট শিকার করলে প্রয়াত অজি কিংবদন্তিকেও ছাড়িয়ে যাবেন অ্যান্ডারসন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit