রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নির্বাচন নিয়ে কে কী বলল তা দেখার বিষয় নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৬০ Time View

ডেস্ক নিউজ : ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ক্রমাগতভাবে এ দেশ নিয়ে তারা মিথ্যাচার করছে। তবে কে কী বলল তা দেখার বিষয় নয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, ‘কয়েকটি দেশ ছাড়া সব দেশ নির্বাচন নিয়ে ভালো তথ্য দিয়েছে। প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন।’শনিবার ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় বিএনপির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের চক্রান্তের কারণে কিছু আন্তর্জাতিক মহল আমাদের নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে। তবে তারা এতে সফল হবে না।’এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, ‘একটি চক্র দেশকে পিছিয়ে দেয়ার জন্য চক্রান্ত শুরু করেছিল। কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী তা জীবন দিয়ে নস্যাৎ করে দিয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit