রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের চাপায় ১৫ জন হতাহত, যা বলল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বিমান থেকে ফেলা ত্রাণভর্তি বস্তার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনায় দায় অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সামাজিকমাধ্যম এক্সের এক বার্তায় জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা হিসেবে বিমান থেকে ফেলা ত্রাণসামগ্রীর নিচে চাপা পড়ে বেসামরিক মানুষের নিহত হওয়ার খবর আমাদের নজরে এসেছে। যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। কিছু প্রতিবেদনের খবরের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, মার্কিন বাহিনীর ফেলা মানবিক সহায়তায় চাপা পড়ে এ ঘটনা ঘটেনি।

অবরুদ্ধ গাজাবাসীর জন্য যুক্তরাষ্ট্র ছাড়াও জর্ডান, মিশর, ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস শুক্রবার বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলেছে। এসব ত্রাণের মধ্যে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসাসামগ্রী রয়েছে। এদিকে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বিমান থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাস্যুটে সমস্যা দেখা দেয়। ফলে সেটি গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুতগতিতে নেমে আসে। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে। 

সূত্র: স্কাই নিউজ, টাইমস অব ইসরাই ‍

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit