রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার তাগিদ কামরুল ইসলামের

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৯ মার্চ) রাজধানীর কেরানীগঞ্জে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ‘মার্চ মাসের সব স্মৃতি নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। কীভাবে আমরা মুক্তিযুদ্ধে প্রবেশ করলাম, ৭ মার্চের ভাষণ কেন আসলো শিক্ষর্থীদেরকে তা জানতে হবে। জাতীয় সংগীতের লাইনগুলো বুঝতে হবে। মুক্তিযুদ্ধকে বুঝতে হবে, ধারণ করতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে জানতে হবে।’

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, পাঠ্যপুস্তকে দীর্ঘদিন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ছিল না। কিন্তু এই সরকার শিক্ষাবান্ধব। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদেরকে উপবৃত্তির সুযোগ করে দিয়েছে সরকার, যাতে শিশুশ্রম বন্ধ হয়ে শিক্ষা লাভের সুযোগ পায় সব শিশু। ‘অতীতের কোনো সরকার এমন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেনি। এর আগে কোনো সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়নি। আগে প্রাথমিক স্কুলগুলোর ভগ্নদশা ছিল। কিন্তু এখন সব দৃষ্টিনন্দন ভবন’, যোগ করেন তিনি।

আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, বিএনপি সরকার প্রযুক্তিগত উন্নয়নের উদ্যোগ কখনো নেয়নি। কিন্তু প্রতিটা স্কুলে এখন শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্মাণ করে আমরা তথ্যপ্রযুক্তিতে শিশুদের এগিয়ে রাখতে চাই।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখন প্রতিযোগিতার যুগ। তাই টিকে থাকতে চাইলে লেখাপড়া করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, ক্রীড়া সব ক্ষেত্রে তোমাদের সফল বিচরণ হোক।

‘মোবাইলের ভালো দিক গ্রহণ করবে, অনেক কিছু এখানে জানার আছে। খারাপকে বর্জন করবে। দেশের শত্রু- মিত্রদেরকে চিহ্নিত করার চেষ্টা করো। সেই শত্রুদের সঙ্গে এখনো আমাদের লড়াই করতে হচ্ছে। কারণ দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন তারা দেশকে পিছিয়ে রাখতে চায়। তোমাদের সঙ্গে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, যার মূল কারিগর হবে তোমরা। এই উন্নয়ন যারা চায় না তাদেরকে চিহ্নিত করে, প্রতিরোধ করে তোমাদের এগিয়ে যেতে হবে’, যোগ করেন কামরুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit