শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

নতুন প্রেমিকার নাম জানালেন নায়ক ইমরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করেছেন বলিউড অভিনেতা ইমরান খান। তিনি বলেছেন, ২০১৯ সালেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। 

ভোগ ইন্ডিয়াকে ইমরান বলেন, লেখা ওয়াশিংটনের সঙ্গে আমার রোমান্টিক সম্পর্ক থাকার গুঞ্জনটি সত্যি। আমি ডিভোর্সড এবং ২০১৯ সালের ফেব্রুয়ারিতেই ছাড়াছাড়ি হয়ে গেছে। গুজব আছে, লেখা ঘর ভেঙেছে। লকডাউনের সময় লেখা আর আমি কাছাকাছি আসি। তারও দেড় বছর আগে অবন্তিকার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আর আগের সঙ্গীর সঙ্গে তার এক বছর আগে লেখার ছাড়াছাড়ি হয়ে গেছে; তিনি ওর স্বামীও ছিলেন না।

২০১১ সালে অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। তাদের একটি মেয়ে আছে। ২০১৯ সালেই তাদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ওঠে, কিন্তু দুজনের কেউই এ নিয়ে মন্তব্য করেননি। ওই সময় অবশ্য অবন্তিকার মা এ গুঞ্জনকে উড়িয়েই দিয়েছিলেন।

দীর্ঘদিন অভিনয়ের বাইরে থাকা ইমরানকে অনেক দিন ধরেই ক্যামেরার সামনে দেখতে চান ভক্ত-অনুরাগীরা। তাদের দাবির মুখে ইমরান এখন চিত্রনাট্য পড়ছেন, ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে ইমরান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ক্যামেরার সামনে ফিরবেন একদম নিজের মতো করে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit