শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ইয়ামালের গোল মায়োর্কাকে হারাল বার্সা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইলকাই গিনদোয়ান পেনাল্টি মিস করলেও বার্সেলোনাকে হারতে দেননি লামিনে ইয়ামাল। বিরতির পর দারুণ এক গোলে দলকে জিতিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে তোলেন তিনি। লা লিগায় গতকাল রাতে ঘরের মাঠে মায়োর্কাকে ১-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ামাল। এই জয়ে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।  

নিজেদের মাঠে শুরু থেকেই মায়োর্কাকে চাপে রাখে বার্সা। অপরদিক্ষে রক্ষণভাগ শক্ত করে তাদের ঠেকাতে থাকে মায়োর্কা। ২৩তম মিনিটে রাফিনিয়া বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু গিনদোয়ানের শট ঝাঁপিয়ে ঠেকান মায়োর্কা গোলরক্ষক। প্রথমার্ধে আর এগোতে পারেনি কাতালানরা।  

বিরতির পর আগের নিয়মেই খেলতে থাকে দুদল। ৬২তম মিনিটে লেভানদোভস্কি ও ভিতর রোক মাঠে নামলে আক্রমণ আরও বাড়াতে থাকে বার্সা। এর সুফলও পায় তারা। ৭৩তম মিনিটে ডি-বক্সের বাইরে বল পেয়ে পায়ের কারিকুরিতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন ইয়ামাল। তার গোলেই এগিয়ে থেকে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit