রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

শ্রীলঙ্কা ‘ভালো দল’, তবুও ইতিহাস গড়ার আশা হাথুরুসিংহের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে জাকের আলি অনিক নায়ক হতে হতেও পারেননি। দুইশ ছাড়ানো রান তাড়ায় বাংলাদেশকে হারতে হয় ৩ রানে। তবে দ্বিতীয় ম্যাচ ঠিকই জিতে নিয়েছে স্বাগতিকরা। এখন হাতছানি দিয়ে ডাকছে ইতিহাস।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন অবধি ১৫ টি-টোয়েন্টি খেলে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। কিন্তু কখনোই জেতা হয়নি সিরিজ। সবশেষ ২০১৭ সালের দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে কোনো জয় পায়নি বাংলাদেশ। এর আগের বছর তিন ম্যাচের একটিতে জেতে।

তবে এবার সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে, চেনা পরিবেশ, দলও রয়েছে দারুণ ছন্দে। শনিবার দুপুর তিনটায় বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। তৃতীয় টি-টোয়েন্টি দিয়েই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

এ নিয়ে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘হ্যাঁ, আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। হাসারাঙ্গাও খেলবে কাল। আমরা সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। নিজেদের শতভাগ দিয়ে ম্যাচ জিততে চাই। দিনের বেলা খেলা, তাই কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা গেমপ্ল্যান বাস্তবায়ন করতে পারলে সিরিজ জিততে পারব। তবে শ্রীলঙ্কা অনেক ভালো দল। ’

‘গত ম্যাচ ছিল পারফেক্ট গেম। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই গেম প্ল্যান এক্সিকিউট করতে পেরেছি। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচের হার থেকে আমরা কতটা শিখলাম। প্রথম ম্যাচে দুই দলের ক্ষেত্রেই শিশির প্রভাব ফেলেছে। সেখান থেকে বোলাররা শিখতে পেরেছে এমন পিচে শিশির থাকাকালে কীভাবে বল করতে হবে। গত ম্যাচে ব্যাটাররা যেভাবে পাওয়ারপ্লে কাজে লাগিয়েছে, এটা দেখা অনেক স্বস্তির। ’

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit