সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

নারীর ‘ক্ষমতায়নে’ রান্নার গ্যাসের দাম কমালো ভারত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : এক্সে দেয়া পোস্টে মোদি লিখেছেন, ‘আজ, নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি সারা দেশে লাখ লাখ পরিবারের আর্থিক টানাপোড়েন লাঘব করবে, বিশেষ করে আমাদের নারী শক্তিকে তা উপকৃত করবে।’ 

তিনি বলেন, 

রান্নার গ্যাস আরও সাশ্রয়ী করার মাধ্যমে পরিবারগুলোকে সহায়তা এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 

ভারতের প্রধানমন্ত্রীর মতে, 

এটি (গ্যাসের দাম কমানো) নারীর ক্ষমতায়ন এবং তাদের সহজ জীবনযাপন নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের কৃতিত্বের প্রশংসা করে মোদি বলেন, 

আমাদের সরকার শিক্ষা, উদ্যোক্তা, কৃষি, প্রযুক্তি এবং আরও অনেক কিছু উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এটি গত দশকে সরকারের সাফল্যেও প্রতিফলিত হয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

উল্লেখ্য, দিল্লিতে ১৪.২ কেজি একটি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৯০০ রুপি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit