শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

কাঞ্চন-শ্রীময়ীর রিসিপশনে ‘প্রবেশ নিষেধ’, যা বললেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক। বুধবার আয়োজন করা হয় বউভাতের। কিন্তু এই আয়োজনকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা বিতর্ক ও চর্চা। রিসেপশনের দাওয়াতপত্র নিয়েই ঝামেলার শুরু। 

সাংবাদিক মহলের একাংশ সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন। জিতু কমল, শ্রীলেখা মিত্র, পরিচালক তথাগত মুখোপাধ্যায়সহ টালিপাড়ার একাধিক বিশিষ্টজন কাঞ্চন-শ্রীময়ীর ‘রুচি’বোধের সমালোচনা করেছেন।

তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ওই নির্দেশিকার বিষয়ে অভিনেত্রী শ্রাবন্তী বলেন, কাঞ্চন দাকে আমি ছোট থেকে চিনি। তিনি এ রকম কিছু করতে পারেন বলে আমার অন্তত মনে হয় না। 

শ্রাবন্তী নিজে অনুষ্ঠানে কোনো ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে যাননি। কিন্তু অনুষ্ঠানে যে বেশ কয়েকজন দেহরক্ষী ছিলেন তা তার চোখে পড়েছে। শ্রাবন্তীর কথায়, ‘আমি আধাঘণ্টার জন্য গিয়েছিলাম। আমি কিন্তু দেখেছি কাঞ্চন দা এবং শ্রীময়ীর সুন্দর আতিথেয়তা। প্রত্যেককে সম্মান দিয়ে ওরা আপ্যায়ন করেছেন।’ 

তবে শ্রাবন্তীও মেনে নিচ্ছেন যে ওই ধরনের কোনো নির্দেশিকা লেখা অনুচিত হয়েছে। শ্রাবন্তী বললেন, ‘জেনে-বুঝে কাঞ্চন দার মতো সুন্দর একটা মানুষ এই ভুল করতে পারেন না। এটা নিশ্চয়ই অন্য কেউ করেছেন।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit