সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

তাপমাত্রা ওঠানামা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (৮ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ১৮ দশমিক ৮ ডিগ্রি ও ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। প্রথম দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিনেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এদিনও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
 
বৃষ্টির আশঙ্কা না থাকায় তৃতীয় দিনেও আকাশের অবস্থা একই থাকছে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও সামান্য কমবে রাতের তাপমাত্রা। বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit