শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ৭ মার্চ উপলক্ষে  বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৯৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়নের আওতায় মাটিরাঙ্গা সেনা জোনের  মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দিনব্যাপী প্রায় ১২০০ জন পাহাড়ী-বাঙ্গালী নারী-পুরুষের মাঝে এ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছেন মাটিরাঙ্গা সেনা জোন।
বৃহস্পতিবার (৭ মার্চ) মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজ মাঠে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন আতিয়া বিনতে আক্তার। চিকিৎসা সেবা পেয়ে খুশি পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ সকলেই। সেনাবাহিনীর এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা।

প্রধান অতিথি,র বক্তব্যে,  মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে মাটিরাঙ্গা জোন সবসময় অসহায় ও দরিদ্রদের মাঝে বিভিন্ন সহায়তার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আমরা চিকিৎসা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা দিচ্ছি। সেনাবাহিনীর এ ধরনের মানবিক কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit