সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

বিয়ে করলেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী, পাত্রী কে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : এদিকে রাখির পরে এবার ‘বিগ বস ১২’র প্রাক্তন প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন আদিল খান দুরানি। বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে ইনস্টাগ্রামে যৌথ পোস্ট শেয়ার করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদিল এবং সোমি। পোস্টে বিয়ের একাধিক ছবিও শেয়ার করেছেন।

View this post on Instagram

ক্যাপশনে লেখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর রহমতে আমরা একটি সহজ ও সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নিকাহ সম্পন্ন করেছি।’

তিনি আরও লেখেন,আলহামদুলিল্লাহ, আমরা এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ এবং আমরা আমাদের পরিবার এবং বন্ধুদের তাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমরা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে আমাদের নতুন যাত্রা শুরু করতে উৎসুক। আমাদের সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনা করবেন।পোস্টের শেষে আদিল খান দুরানি ও সোমি আদিল খানের নামের নিচে তারিখ উল্লেখ করা হয় ৩ মার্চ ২০২৪। অর্থাৎ বিয়ে হয়েছে গত রোববার। এদিকে প্রথম ছবিতে আদিল এবং সোমি খান তাদের ফ্রেমে বাঁধা বিয়ের সার্টিফিকেট হাতে একে অপরের দিকে হাসছিলেন। একটি ছবিতে আদিলকে সোমির কপালে চুমু খেতে দেখা গেছে।

সোমি খান ‘বিগ বস ১২’র অংশ নিয়েছিলেন প্রতিযোগী হিসেবে। সঙ্গে ছিলেন তার বোন সাবা খান। ২০২২ সালে আদিল খান দুরানি ও রাখি সাওয়ান্তের বিয়ে হয়। প্রথমে সেই খবর গোপন থাকলেও পরে রাখি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। রাখি গার্হস্থ্য সহিংসতা, তহবিলের অপব্যবহার এবং তাকে নির্যাতনের অভিযোগে আদিলের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। রাখি আরও অভিযোগ করেন, আদিল তার সাথে প্রতারণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit