সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বড় বড় দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুদক রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ লিবিয়ার বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ বিজিবিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ এআই দিয়ে পরীক্ষায় নকলের বিতর্কে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ ধরনের ফলের উৎসব চলতি মাসের ২১ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকা অভিনয়ে ফিরেই বাজিমাত, কয়েক ঘণ্টায় মিলিয়ন পার তানিয়া বৃষ্টির ‘অংশীদার’ নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ সোমবার

বাজার মূলধন হারালো আরও ১১ হাজার ৯০০ কোটি টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ :পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.৫৬ শতাংশ বা ১১ হাজার ৮৯৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি টাকা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি টাকা।

গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর সব সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৪১.৭৮ পয়েন্ট বা ২.২৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৯.৪২ পয়েন্ট বা ০.৩১ শতাংশ।
 
এদিকে, ডিএসইএস সূচক কমেছে ২৩.৯৩ পয়েন্ট বা ১.৭৬ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমেছিল ০.৭০ পয়েন্ট বা ০.০৫ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৩২.৪৬ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ। আগের সপ্তাহে এটি কমেছিল ১২.৭৮ পয়েন্ট বা ০.৬০ শতাংশ।
 
তবে সূচকের এ নিম্নমুখী প্রবণতার পরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩ কোটি ৫ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৫৪৪ কোটি ৬৭ লাখ টাকা বা ১৫.৫২ শতাংশ।
 
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৭.৫৮ শতাংশ বা ৬৬ কোটি ৪৮ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮১০ কোটি ৬১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৮৭৭ কোটি ৯ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৪১১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৯টি কোম্পানির, কমেছে ৩২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং সিরামিক। এছাড়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, মন্নো ফেব্রিকস,  আফতাব অটোমোবাইলস, ফরচুন সুজ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, বেস্ট হোল্ডিংস, ফু-ওয়াং ফুডস, সিটি জেনারেল ইন্সুরেন্স ও ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশ ছিল ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ২.১৬ শতাংশ ও সিএসসিএক্স সূচক ১.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ৫৫০.৭৮ পয়েন্ট ও ১০ হাজার ৫৩৫.৮৪ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ১.৩৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ২.২৯ শতাংশ ও সিএসই-৫০ সূচক ২.৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৩৩.২৫ পয়েন্টে, ১৩ হাজার ৪০.১০ পয়েন্টে ও ১ হাজার ২৪২.৮০ পয়েন্টে।

তবে সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮৩ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৮১ কোটি ১৮ লাখ টাকা, যা আগের সপ্তাহে হয়েছিল ৬৭ কোটি ৩৫ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২২৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর।

 

কিউএনবি/আয়শা/০৮ মার্চ ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit